কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি করতে গিয়ে যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি করতে গিয়ে গতকাল বৃহস্পতিবার নিজাম উদ্দিন নামের এক যুবক গ্রেপ্তার হয়েছেন।রেলওয়ে পুলিশ জানায়, গতকাল বিকেলে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করে নিজাম যাত্রীদের কাছে বিভিন্ন ট্রেনের টিকিট চড়া দামে বিক্রির চেষ্টা করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সহায়তায় রেলস্টেশনের প্রধান বুকিং কর্মকর্তাসহ অন্য কর্মকর্তারা নিজামকে ধরে ফেলেন। তাঁর শরীরে তল্লাশি চালালে বিভিন্ন ট্রেনের ৩১টি টিকিট পাওয়া যায়। পরে নিজামকে ঢাকা রেলওয়ে থানায় সোপর্দ করা হয়।