কিছু তথ্যের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৯ অক্টোবর প্রথম আলোয় প্রকাশিত ‘বাজারে সিন্ডিকেটের অস্তিত্ব নেই’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি লুৎফুল হাই। লুৎফুল হাই জানান, গত ২৮ অক্টোবর কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তাঁর বক্তব্য ছিল, ‘ভোক্তা অধিকার আইন কার্যকর হওয়ায় বাজারে বর্তমানে সিন্ডিকেট দুর্বল হয়ে পড়েছে। তবে অর্থনৈতিক মন্দা ও আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়ায় স্থানীয় বাজারে জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রী সম্পর্কেও কোনো মতামত দেওয়া হয়নি।’