কিডনি রোগ নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একটি হোটেলে কিডনি রোগ নিয়ে ‘সাসটেইনড লো এফিসিয়েন্সি ডায়ালাইসিস (এসএলইডি)’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতাল (প্রা.) লিমিটেডের আয়োজনে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের উদ্যোগে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জানানো হয়, কিডনি বিকল রোগী বিশেষ করে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি হওয়া ‘মাল্টি অরগান ফেইলুর’ রোগী যাঁদের রক্তচাপ কমে যাওয়ার কারণে সাধারণ ডায়ালাইসিস করা যায় না, তাঁদের জন্য এসএলইডি হলো আধুনিক এবং সাশ্রয়ী চিকিৎসাপদ্ধতি। বিজ্ঞপ্তি।