কিডনি হাসপাতালে ভাঙচুরের অভিযোগে তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা নগরের কিডনি হাসপাতালে (ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি) হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে গত সোমবার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত রোববার রাতে চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে রোগীর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর চালায়। মারধর করে চিকিৎসক, সেবিকা ও কর্মচারীদের।এ ঘটনায় দোষীদের বিচার দাবি করে গতকাল মঙ্গলবার সকালে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন চিকিৎসক, সেবিকা ও কর্মচারীরা। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন।