কিন্ডারগার্টেন জোটের কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিন্ডারগার্টেন স্কুল পরিচালনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপন সংশোধনের জন্য ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন সম্মিলিত জোট। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়।দাবি আদায়ে ১২ অক্টোবর দেশের সব উপজেলা শিক্ষা অফিস ঘেরাও, ১৬ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ও ২০ অক্টোবর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাব্যবস্থাপকের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।দাবির মধ্যে রয়েছে—আট শতাংশের পরিবর্তে চার শতাংশ জমির ওপর কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠার অনুমতি দেওয়া, স্কুলের নিবন্ধন ফি পাঁচ হাজার টাকার পরিবর্তে এক হাজার টাকা করা, অস্থায়ীর পরিবর্তে নিবন্ধনের মেয়াদ পাঁচ বছর করা, প্রাথমিক স্তরের কমপক্ষে পাঁচজন শিক্ষককে সরকারি সম্মানী দেওয়া প্রভৃতি। এ ছাড়া প্রজ্ঞাপনের ১৩(৫), ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ২০ নম্বর ধারা বাতিল করারও দাবি জানানো হয়েছে।প্রতিবাদ সমাবেশে ঢাকা ও এর আশপাশের জেলাগুলোর প্রায় ৪০০ কিন্ডারগার্টেনের শিক্ষক অংশ নেন। এতে বক্তব্য দেন জোটের সভাপতি মো. গোলাম মোস্তফা, প্রধান উপদেষ্টা এম এ কাইয়ুম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির প্রমুখ।