কিন্ডারগার্টেন নিবন্ধনের বিধিমালা ওয়েবসাইটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব বাংলা ও ইংরেজি মাধ্যমের নার্সারি, কিন্ডারগার্টেন ও প্রিপারেটরি বিদ্যালয়কে নিবন্ধনের জন্য বিধিমালা চূড়ান্ত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopme.gov.bd) প্রকাশ করা হয়েছে।গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, এখন তাঁরা বিধিমালাটির বাস্তবায়ন শুরু করবেন। ‘বেসরকারি প্রাথমিক (বাংলা ও ইংরেজি মাধ্যম) বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০১১’ অনুযায়ী বিদ্যালয়গুলোর শিক্ষার্থী ও শিক্ষকের গড় অনুপাত হবে ৩০: ১। এর বেশি হলে অনুমতি নিয়ে শাখা খুলতে হবে। এই বিধিমালার আওতায় সব কিন্ডারগার্টেনকে নিবন্ধিত হতে হবে। আর নিবন্ধনের জন্য এলাকাভেদে আলাদা পরিমাণ টাকা, ভবন ও সংরক্ষিত তহবিলসহ বেশ কিছু শর্তের বিধান রাখা হয়েছে।ওয়েবসাইটে দেওয়ার আগে এই বিধিমালাটি গেজেট আকারে ছাপানোর জন্য গত ১৪ আগস্ট ছাপাখানায় পাঠানো হয়। বিধিমালা অনুযায়ী মহানগর ও অন্যান্য বিভাগীয় শহরে নার্সারি, কিন্ডারগার্টেন ও প্রিপারেটরি বিদ্যালয় স্থাপনের জন্য পাঁচ হাজার টাকা, জেলা সদরের জন্য তিন হাজার ও উপজেলাসহ অন্যান্য এলাকার জন্য দুই হাজার টাকা দিয়ে আবেদন করতে হবে।