কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের (ডিকেজিএ) বৃত্তি পরীক্ষা আজ শুরু হচ্ছে। এ বছর একে হাইস্কুল অ্যান্ড কলেজসহ (প্রধান কেন্দ্র) আরও সাতটি উপকেন্দ্রে নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর প্রায় চার হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। উপকেন্দ্রগুলো হলো— যাত্রাবাড়ীর কোনাপাড়া, নারায়ণগঞ্জের বাঘমারা, কান্দাপাড়া ও আড়াইহাজার, মুন্সিগঞ্জের খাসমহল, ফরিদপুরের সদরপুর ও রাঙামাটির বেতবুনিয়া। বিজ্ঞপ্তি।