কিন্ডারগার্টেন স্কুল সহজ শর্তে নিবন্ধনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের কিন্ডারগার্টেন স্কুলগুলোকে সহজ শর্তে নিবন্ধন করার দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এই দাবি জানান।সংবাদ সম্মেলনে বলা হয়, কিন্ডারগার্টেনের নিবন্ধন দেওয়ার বিপরীতে যেসব শর্তের কথা উল্লেখ করা হয়েছে, তা দেখে তাঁরা বিস্মিত। গোটা কিন্ডারগার্টেন-সমাজ উদ্বিগ্ন। এ অবস্থায় প্রস্তাবিত কিছু শর্ত বাদ দিয়ে সহজ শর্তে নিবন্ধনের দাবি জানান তাঁরা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, মহাসচিব মো. ইস্কান্দার আলী হাওলাদার প্রমুখ।