কিশোর-কিশোরীদের জন্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলড্রেনস ফিল্ম সোসাইটি (সিএফএস) বাংলাদেশ ১৩ থেকে ১৯ বছর বয়সীদের জন্য দুই মাসব্যাপী চলচ্চিত্র নির্মাণ কর্মশালার আয়োজন করেছে। কর্মশালা ১৪ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২০ অক্টোবর পর্যন্ত। মোরশেদুল ইসলাম, ক্যাথরিন মাসুদ, অমিতাভ রেজা, মোস্তফা সরয়ার ফারুকীসহ ১৫ জন চলচ্চিত্র ব্যক্তিত্ব কর্মশালা পরিচালনা করবেন। চিত্রগ্রহণ, সম্পাদনা, শব্দ, পরিচালনা, প্রামাণ্যচিত্রসহ মোট ১৫টি বিষয়ে ক্লাস হবে। বিস্তারিত জানতে: সিএফএস অফিস (২০/এ সেন্ট্রাল রোড, ঢাকা-১২০৫)।নাট্যশালায় ‘বিদেহ’জাতীয় নাট্যশালায় কাল সোমবার সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে জাতীয় নাট্যশালা রেপার্টরির প্রযোজনা শাহমান মৈশানের নাটক বিদেহ। নির্দেশনা দিয়েছেন লাকী ইনাম। প্রদর্শনীর উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বিজ্ঞপ্তি।