কিশোরী নেতৃত্ব নিয়ে কেয়ারের সেমিনার অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেয়ারের সেমিনারে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্টরাউপ পিটারসেন
ছবি: সংগৃহীত

বিশ্বে বাল্যবিবাহের হারের সর্বোচ্চ মাত্রার শীর্ষ ১০টি দেশের একটি বাংলাদেশ। বিশ্বে দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহের প্রবণতা সর্বোচ্চ ৫১ শতাংশ। এ অঞ্চলে প্রায় ৩ কোটি ৮০ লাখ মেয়ের বয়সের আগেই বিয়ে হয়ে যায়।

‘কিশোরী মেয়েদের রূপান্তরমূলক পরিবর্তন এবং লিঙ্গভিত্তিক সামাজিক নিয়ম পরিবর্তনের অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক সেমিনারে এসব তথ্য উঠে আসে। বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে। গত রোববার রাজধানীর একটি হোটেলে এ সেমিনার হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্টরাউপ পিটারসেন কিশোরীদের সৃজনশীলতা এবং সামাজিক বাধা অতিক্রমের সাহসিকতার প্রশংসা করেন। পাশাপাশি আগামী দিনে এসব কাজে তাঁর দেশ পাশে থেকে উৎসাহিত করবে বলেও জানান। রাষ্ট্রদূত পিটারসেন সমাজের সব মানুষকে পক্ষপাতিত্ব, স্টেরিওটাইপ ও বৈষম্য বর্জনের লক্ষ্যে একসঙ্গে কাজ করার জন্য স্বাগত জানান।

অনুষ্ঠানে মহিলা পরিষদের সভানেত্রী ফৌজিয়া মোসলেম বলেন, ‘বয়সটি কিশোরদের জীবনে পরিবর্তনের সময়, তারাই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে, আমাদের উপমহাদেশ স্বাধীন হওয়ায় নারীরা জেগে উঠেছে।’

কিশোরীদের নিয়ে কেয়ারের সেমিনারে অনুষ্ঠানে মহিলা পরিষদের সভানেত্রী ফৌজিয়া মোসলেম (বাঁয়ে) ও নারীপক্ষের প্রতিষ্ঠাতা শিরিন হক
ছবি: সংগৃহীত

নারীপক্ষের প্রতিষ্ঠাতা শিরিন হক মনে বলেন, কিশোর-কিশোরীদের ভবিষ্যৎ, আত্মবিশ্বাস ও আত্মসচেতনতা সম্পর্কে সচেতন হতে হবে এবং একটি প্রতিশ্রুতিশীল ভবিষ্যৎ গড়ে তুলতে তারা এগিয়ে যাবে। তিনি শিক্ষাব্যবস্থার ওপরও জোর দেন।