কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেন্ডারিয়া থেকে গতকাল মঙ্গলবার দুপুরে রেজোয়ান ইসলাম রিজভী (১৯) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের ধারণা, মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছেন রেজোয়ান।পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের মা রুনা আখতার জানান, কিছু দিন ধরেই একটি নতুন মোটরসাইকেল চাইছিল রেজোয়ান। গতকাল ২৯/বি সতীশ চন্দ্র সরকার লেনের বাসা থেকে সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।