কুকুরের টিকাদান ও বন্ধ্যাকরণ করবে ডিসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাতঙ্ক রোধ ও কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য ঢাকায় কুকুরের টিকাদান ও বন্ধ্যাকরণের উদ্যোগ নিয়েছে ঢাকা সিটি করপোরেশন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে গতকাল রোববার এ তথ্য দেওয়া হয়।স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান বলেন, রাজধানীতে কুকুরের কামড়, জলাতঙ্কের হার এবং কুকুরের সংখ্যা কমানোর জন্য ঢাকা সিটি করপোরেশন প্রতিবছর বিপুল অর্থ ব্যয় করছে। এ পদ্ধতি সম্পূর্ণ অকার্যকর, অবৈজ্ঞানিক ও অমানবিক। সে কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জলাতঙ্ক নির্মূলের কৌশল অনুসরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকাদান ও বন্ধ্যাকরণের মাধ্যমে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের কাজে সিটি করপোরেশনকে সহযোগিতা করছে অভয়ারণ্য-বাংলাদেশ প্রাণি কল্যাণ ফাউন্ডেশন। গতকাল ঢাকা সিটি করপোরেশন (উত্তর) ও ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের সঙ্গে অভয়ারণ্যের চুক্তি সই হয়।