কুমিল্লা সমিতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. শাহজাহান কবির বীরপ্রতীককে সভাপতি এবং মো. ফরিদ উদ্দিন আহম্মদকে সাধারণ সম্পাদক করে সবুজবাগ-খিলগাঁও থানা বৃহত্তর কুমিল্লা সমিতির ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।Êগতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর শহীদ জিয়া উচ্চবিদ্যালয়ে সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন সহসভাপতি মো. গোলাম মোস্তফা, মো. মাহবুবুর রহমান ও মো. বেলায়েত হোসেন। সহসাধারণ সম্পাদক মো. বিলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান, অর্থ সম্পাদক মো. আশরাফ উদ্দিন সরকার, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মো. গিয়াস উদ্দিন, স্বাস্থ্য সম্পাদক মকবুল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।