কৃতী খেলোয়াড়দের ‘ব্লু’ দেবে কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এগারো বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী খেলোয়াড়দের ‘ব্লু’ উপাধি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত যেসব খেলোয়াড় বিশ্ববিদ্যালয়ের পক্ষে জাতীয় ও আন্তবিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন খেলাধুলায় অংশ নিয়েছেন, তাঁদের এ উপাধি দেওয়া হবে। গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।তবে আবেদনকারীদের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়া ও ব্যক্তিগত পুরস্কারপ্রাপ্তি, আন্তবিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে দলগত চ্যাম্পিয়ন, আন্তবিশ্ববিদ্যালয় পর্যায়ের খেলাধুলায় ব্যক্তিগত স্বর্ণপদক বিজয়ী এবং স্নাতক ডিগ্রিধারী হতে হবে।পত্রিকায় প্রকাশের সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের পরিচালক বরাবর জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।