কৃষক লীগের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানের আলোকে গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা কৃষক লীগের এক বর্ধিত সভা কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। কৃষক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন। উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা কৃষক লীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপত্বিতে বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক ইফতেখার দুলু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক নুরে আলমসহ জাহিদ হোসেন, সুফিয়া বেগম, ময়ফল বিবি, মাজেদা বেগম, রুহুল আমিন।