কৃষি ও কৃষক বাঁচাতে পাঁচ দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের কৃষি ও কৃষককে বাঁচাতে পাঁচ দফা দাবি দিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি। গতকাল রোববার রাজধানীর মুক্তাঙ্গনে কৃষক সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশ শেষে দাবিসংবলিত একটি স্মারকলিপি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর কাছে তাঁর দপ্তরে দিয়েছেন সমিতির নেতারা।সমাবেশে কৃষক নেতারা বলেন, কৃষক তাঁর ফসলের ন্যায্য দাম পান না। উৎপাদিত ফসলের রক্ষণাবেক্ষণেও সরকারি কোনো উদ্যোগ নেই। কৃষক সমিতির সভাপতি মোর্শেদ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির, সহসভাপতি এস এম সবুর, নুরুর রহমান ও লীনা চক্রবর্তী।