কৃষিতে ভর্তুকি বহাল রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কৃষক সমিতির নেতারা বলেছেন, কৃষিস্বার্থ রক্ষা না পেলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা পাবে না। কৃষিকে সচল রাখতে হলে এ খাতে ভর্তুকি অব্যাহত রাখতে হবে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তাঁরা এ কথা বলেন।জ্বালানি তেল ও ইউরিয়া সারের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং ধানের ক্রয়মূল্য প্রতি মণ ৮০০ টাকা ঘোষণার দাবিতে জাতীয় কৃষক সমিতি গতকাল দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করেছে। প্রেসক্লাবের সামনে সমাবেশে সংগঠনের সভাপতি ফজলে হোসেন বাদশা বিশ্বব্যাংক ও আইএমএফের নীতির বিরোধিতা করে বলেন, কিছু আমলা ও মন্ত্রী আমদানি-বাণিজ্যের ব্যবসায়ীদের স্বার্থ বড় করে দেখেন। সমাবেশে সংহতি বক্তব্য দেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতা আমিরুল হক আমিন, জাতীয় আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেন ও যুব মৈত্রীর সাধারণ সম্পাদক মোস্তফা আলমগীর। বিজ্ঞপ্তি।