কৃষিনীতি দ্রুত প্রণয়নের সুপারিশ সংসদীয় কমিটির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষিনীতি-২০১১ প্রণয়নে মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। বুধবার সংসদ ভবনে কমিটির সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহানের সভাপতিত্বে সভায় অংশ নেন কমিটির সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খন্দকার আবদুল বাতেন, আবুল কালাম আজাদ, শাহ জিকরুল আহমেদ, আবদুল মান্নান, কে এম খালিদ, নুরজাহান বেগম ও আহমেদ নাজমীন সুলতানা। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব সি কিউ কে মুসতাক আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় প্রতি উপজেলায় একটি করে কৃষি প্রকৌশলী ও একটি করে কৃষি অর্থনীতিবিদের পদ সৃষ্টি করে তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) আওতায় রাখার বিষয়ে আলোচনা হয়।