কৃষিবিজ্ঞানীদের চ্যালেঞ্জ নিতে আহ্বান জানালেন কৃষিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্প খাতের চেয়ে কৃষি খাত থেকে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনের চ্যালেঞ্জ নিতে কৃষিবিজ্ঞানী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। গতকাল বুধবার আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জাতীয় বীজ মেলা ও সেমিনারের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।কৃষিমন্ত্রী বলেন, বোরোর উৎপাদন খরচ অনেক বেশি। আমন ও আউশে খরচ অনেক কম। আমন ও আউশের ভালো জাত কৃষককে দিতে পারলে উৎপাদন বাড়বে, কৃষক লাভবান হবেন।তিন দিনব্যাপী এ মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৩৫টি স্টল রয়েছে। মেলা চলাকালে কৃষি বিষয়ে আটটি সেমিনার অনুষ্ঠিত হবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। যৌথভাবে এ মেলার আয়োজন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি মন্ত্রণালয়ের বীজ উইং, বাংলাদেশ সোসাইটি অব সিড টেকনোলজি, প্ল্যান্ট ব্রিডিং অ্যান্ড জেনেটিকস সোসাইটি অব বাংলাদেশ ও বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাহ্-ই-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান, কৃষিসচিব মনজুর হোসেন প্রমুখ।