কৃষিবিদ ইনস্টিটিউটে দুই দিনব্যাপী ফুল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্ট’। আজ মঙ্গলবার বেলা তিনটায় কৃষিবিদ ইনস্টিটিউটে এই মেলার উদ্বোধন করা হবে।
দুই দিনব্যাপী এই মেলায় ফুল উৎপাদক, ফুল ব্যবসায়ী (পাইকারি ও খুচরা), ফুল সেক্টরের সংশ্লিষ্ট সংগঠন, সাজসজ্জা বাস্তবায়নকারী প্রতিষ্ঠান (ইভেন্ট ম্যানেজমেন্ট) অংশ নেবে। মেলায় প্রায় ২০টি প্রদর্শনী স্টল থাকবে। এ ছাড়া মেলায় গোলটেবিল বৈঠক, ফুলের প্রদর্শনী, ফুলের ওপর ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান, অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ‘ফুল চাষের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন গয়ানাথ সরকার। এই মেলার আয়োজন করেছে ইউএসএআইডির এভিসি প্রকল্প, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি (বিএফএস) ও দেশিফুল ডট কম। বিজ্ঞপ্তি