প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গতকাল বুধবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত মঙ্গলবার বিকেলে দুজনকে গুলি করে ১১ লাখ টাকা লুটে নেয় দুর্বৃত্তরা।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক জানান, থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) আসামিদের ধরতে কাজ করছে। কয়েকটি দল মাঠে নামানো হয়েছে। তবে গতকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।