কেএফসির ছিনতাই হওয়া টাকাসহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডিতে কেএফসি রেস্টুরেন্টে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ছিনতাই করা পৌনে সাত লাখ টাকা উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গত বুধবার সকাল পৌনে নয়টার দিকে দুই যুবক ধানমন্ডি থানার ৭/এ সড়কের কেএফসি রেস্টুরেন্টের পালা ব্যবস্থাপকের কক্ষে ঢুকে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে। তাঁর হাত-পা বেঁধে সিন্দুকের চাবি নিয়ে আট লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা এবং মুঠোফোনের দুটি সেট নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় জনতা ধাওয়া করে ওয়াহিদ (১৯) নামের এক যুবককে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে ধানমন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওয়াহিদকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ছিনতাই হওয়া ছয় লাখ ৭৫ হাজার ৭২৫ টাকা উদ্ধার করে।ওয়াহিদ পুলিশকে জানিয়েছে, কেএফসির এক ব্যবস্থাপক আরমানের পরিকল্পনা ও নির্দেশে সে তার বন্ধু জীবনকে সঙ্গে নিয়ে ছিনতাই করতে যায়। ওয়াহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রেস্টুরেন্টের পালা ব্যবস্থাপক আরমান হোসেন ও অপর ছিনতাইকারী জীবনকে গ্রেপ্তার করে।