কেমব্রিজ পরীক্ষায় কৃতী শিক্ষার্থীরা সংবর্ধিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের জুনে অনুষ্ঠিত কেমব্রিজ ‘ও’ লেভেল, আইজিসিএসই, এএস এবং ‘এ’ লেভেল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী বাংলাদেশি শিক্ষার্থীদের গত শনিবার সংবর্ধনা দেওয়া হয়। রাজধানীর একটি অভিজাত হোটেলে এর আয়োজন করে যৌথভাবে ইউনিভার্সিটি অব কেমব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশনস (সিআইই) ও ঢাকায় ব্রিটিশ কাউন্সিল।এবার ৪৯ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়, যার মধ্যে ১৩ জন কোনো একক বিষয়ে সারা বিশ্বে এবং ২৮ জন বাংলাদেশে সর্বোচ্চ নম্বর অর্জন করেছে।বাংলাদেশে ততটা প্রচলিত নয়, এমন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ‘হাই এচিভমেন্ট’ পুরস্কার দেওয়া হয়। তা ছাড়া নির্দিষ্ট কিছু বিষয়ে সমষ্টিগতভাবে সর্বোচ্চ নম্বর অর্জনকারী শিক্ষার্থীরাও পুরস্কার লাভ করে।সিআইইর দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক ব্যবস্থাপক অ্যান্ড্রু সর্টওয়েল, বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর রোজমেরি আরনট, সিআইইর স্কুল উন্নয়ন ব্যবস্থাপক সুজি চৌধুরীসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।