কেরানীগঞ্জে ছুরিকাঘাতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাত
প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে ইয়াসিন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সোয়া ১০টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা বাসরোড এলাকায় ফ্যামিলি বিপণিবিতানের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন কেরানীগঞ্জের ছাঁটগাও এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী কয়েকজন প্রথম আলোকে বলেন, জিনজিরা বাসরোড এলাকায় ফ্যামিলি বিপণিবিতানের সামনে ইয়াসিন দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিন-চার জন ব্যক্তি এসে ইয়াসিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া বলেন, ইয়াসিন নামের এক ব্যক্তিকে কে বা কারা রাস্তায় ছুরিকাঘাত করে চলে যায়। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কী কারণে তাঁকে ছুরিকাঘাত করা হয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে।