কেরানীগঞ্জে বিনা মূল্যে রক্তের গ্রুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোণ্ডা ইউনিয়নের বাক্তারচর গ্রামে গ্রন্থ বিলাস গণগ্রন্থাগারের আয়োজনে বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে। গতকাল রোববার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জের বাক্তারচর, ইস্টার্নবাজার ও মোল্লারহাট এলাকায় দুই শতাধিক নারী-পুরুষ বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করান। গ্রন্থ বিলাসের সভাপতি রাশেদ আলম বলেন, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার রক্ত পরীক্ষা করা হচ্ছে এবং তাঁদের ডেটা এন্ট্রি করে রাখা হচ্ছে। যাঁরা রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন, প্রয়োজনে তাঁরা আমাদের কাছ থেকে রক্তের গ্রুপ জেনে রক্ত সংগ্রহ করতে পারবেন।