কেরানীগঞ্জের পোশাক ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরের মমতাজ মার্কেটের কয়েক শ পোশাক ব্যবসায়ী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন। তাঁদের নিরাপত্তা বিধানের ব্যবস্থা নেওয়ার জন্য তাঁরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে ১৯ জানুয়ারি ওই মার্কেটের দখল নিতে আসা স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ব্যবসায়ীদের সশস্ত্র সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে সোহেল নামে সাত বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়ে মারা যায়।গতকালের সংবাদ সম্মেলনে মমতাজ মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন অভিযোগ করেন, ১৯ জানুয়ারির সেই সংঘর্ষ ও শিশু হত্যার ঘটনায় প্রশাসন এখন পর্যন্ত নীরব রয়েছে। ওই দিনের ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলের কাছে থাকলেও কোনো ব্যবস্থা না নিয়ে নীরব ও রহস্যজনক ভূমিকা পালন করে। এখনো গোটা প্রশাসন একই ভূমিকা পালন করে যাচ্ছে। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি বলেন, শিশু সোহেল হত্যা ও মার্কেটে হামলার ঘটনার তদন্ত চলছে।