কোটি টাকার প্রসাধনী জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল বুধবার এক কোটি টাকা মূল্যের অবৈধ প্রসাধনী জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
শুল্ক গোয়েন্দা কার্যালয় থেকে গতকাল পাঠানো এক খুদে বার্তায় বলা হয়, প্রসাধনীগুলো ৬৯টি কার্টনে ভর্তি ছিল। ওজন তিন হাজার কেজি। এগুলো পাকিস্তান থেকে রাজধানীর সার্কুলার রোডে জেএএল ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানের নামে আমদানি করা হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর পাকিস্তান থেকে দুবাই হয়ে আসা একটি ফ্লাইটে এগুলো আনা হয়। কিন্তু এগুলো আমদানির ক্ষেত্রে বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।