কোচ মুক্তিযোদ্ধাদের স্বীকৃতির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়েছেন দেশের ক্ষুদ্র জাতিসত্তার মানুষ। বাঙালি মুক্তিযোদ্ধারা যদি তাঁদের যথাযোগ্য সম্মান পেয়ে থাকেন, কোচ মুক্তিযোদ্ধাদেরও সেই সম্মান ও স্বীকৃতি দিতে হবে।
গতকাল সকালে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আদিবাসী মুক্তিযোদ্ধা ও সহযোগী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে কোচ আদিবাসী সংগঠনের পক্ষ থেকে এসব কথা বলা হয়। ‘বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠন’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বাচ্চা না কাঁদলে মা তাঁর সন্তানকে খাবার দেন না, তেমনি আদিবাসীদের অধিকার ও দাবিদাওয়া অর্জনে তাদেরই এগিয়ে আসতে হবে। তবেই সরকার তাদের কথা শুনবে। অনুষ্ঠানের প্রধান বক্তা আরডিসির চেয়ারপারসন অধ্যাপক মেসবাহ কামাল বলেন, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ছাড়াও দেশের উত্তরাঞ্চলে কোচ জাতিগোষ্ঠী বসবাস করে। তাদের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে দাবি আদায় করতে হবে।