কোচিং থেকে ফেরার পথে স্কুলছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন বিকেলে কোচিং সেন্টারে পড়া শেষে নির্ধারিত সময়েই বাসায় ফিরত দশম শ্রেণীর ছাত্র মেহেদী হাসান ওরফে অমি। কিন্তু গত রোববার ছিল ব্যতিক্রম। নয়াটোলা মগবাজারের সারওয়ানা একাডেমি কোচিং সেন্টারে পড়া শেষে সে আর বাসায় ফেরেনি। তাদের বাসা মগবাজার ডাক্তার গলির নূরজাহান টাওয়ারে (বাসা নম্বর ১৩৬)।মেহেদীর বাবা দৈনিক আমার দেশ পত্রিকার ফটো সাংবাদিক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মীর আহাম্মদ জানান, একাডেমিতে যোগাযোগ করে জেনেছেন প্রতিদিনের মতোই সে বিকেল চারটায় কোচিং করতে গিয়েছিল এবং সন্ধ্যা সাতটায় একাডেমি থেকে বেরিয়ে আসে। এরপর তিনি নিকটাত্মীয়দের বাসাসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও ছেলের সন্ধান পাননি।এ বিষয়ে রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কোনো হূদয়বান ব্যক্তি মেহেদী হাসানের খোঁজ পেলে ০১৭১৩৩৭৩১২৫ নাম্বারে জানানোর জন্য অনুরোধ করেছে তার পরিবার।