কোচিং-বাণিজ্য বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচিং-বাণিজ্য বন্ধের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে অভিভাবক ঐক্য ফোরাম। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই দাবিতে ফোরাম মানববন্ধন করে।মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা খাতে চলছে চরম অনিয়ম-দুর্নীতি। প্রজ্ঞাপন জারি করে কোচিং-বাণিজ্য, ভর্তি ও নিয়োগ-বাণিজ্য, অতিরিক্ত ফি আদায় বন্ধ করতে হবে। মানববন্ধনে রাজধানীর দুটি স্কুলের যৌন নিপীড়নকারী দুই শিক্ষককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির। সংহতি প্রকাশ করেন সাবেক বিচারপতি মোকাররম হোসেন, সরকারি কর্মকমিশনের সাবেক সদস্য সিরাজউদ্দিন আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।