কোচিং ব্যবসা বন্ধের দাবি অভিভাবক ঐক্য ফোরামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান নানা অনিয়ম-দুর্নীতি ও কোচিং বন্ধের দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম নামের একটি সংগঠন। এ দাবিতে তারা গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু, সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমানসহ বেশ কয়েকজন অভিভাবক। তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানে চলা অনিয়ম ও কোচিং বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে কোচিং ব্যবসা বন্ধেরও দাবি জানান তাঁরা।