কোটি টাকার মূর্তিসহ যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মহাখালী এলাকা থেকে গত রোববার দুপুরে এক কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে সিরাজুল ইসলাম ওরফে সিরু (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মহাখালীর নিউ ডিওএইচএসের চৌমাথা এলাকার ৮ নম্বর সড়কের এক বাসার সামনে থেকে সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, ওই বাসা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, মূর্তিটির ওজন ৭০ থেকে ৮০ কেজি। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া সিরাজুল জানান, মূর্তিটি বিক্রির উদ্দেশ্যে দিনাজপুর থেকে ঢাকায় আনা হয়েছিল।