কোনো ষড়যন্ত্র যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো ধরনের ষড়যন্ত্রই যুদ্ধাপরাধীদের বিচার ঠেকিয়ে রাখতে পারবে না। এমনকি বিচারকাজ প্রলম্বিতও হবে না। গতকাল সোমবার ঢাকা মহানগর ১৪ দলের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এ কথা বলেন।যাত্রাবাড়ীর চৌরাস্তা পার্কে আয়োজিত এ জনসভায় মতিয়া চৌধুরী বলেন, সব ষড়যন্ত্র ছিন্ন করে ডিজিটাল বাংলাদেশ গড়ার কর্মসূচি সফল হবে। প্রতি ওয়ার্ডে ১০ হাজার ভিজিএফ কার্ড বিতরণ করা হবে।বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে বাঙালি জাতি হারিয়ে ফেলা সুনাম ফিরে পাবে।জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি সাংসদ হাসানুল হক ইনু বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আমাদের মাঠে অবস্থান করতে হবে।’হারুন রশিদের সভাপতিত্বে জনসভায় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ বক্তব্য দেন। সাম্যবাদী দল ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী জনসভা পরিচালনা করেন। বিজ্ঞপ্তি।