ক্যাডার-বঞ্চিতদের পিএসসির প্রধান ফটক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে ৩৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার ফল বাতিলের দাবি জানিয়েছেন ‘৩৪তম বিসিএস পাস ক্যাডার-বঞ্চিত প্রার্থীবৃন্দ’। এই দাবিতে তাঁরা গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) প্রধান ফটক অবরোধ করেন।
৩৪তম বিসিএস পরীক্ষায় নানা অসংগতি হয়েছে অভিযোগ করে মৌখিক পরীক্ষার ফল বাতিলের জন্য দুই মাস ধরে রাজধানীসহ সারা দেশে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন ‘৩৪তম বিসিএস পাস ক্যাডার-বঞ্চিত প্রার্থীবৃন্দ’। এর অংশ হিসেবে গতকাল সকাল থেকে তাঁরা বেলা একটা পর্যন্ত পিএসসির প্রধান ফটক অবরোধ করেন। বিজ্ঞপ্তি।