ক্যাডেট কলেজগুলোর গড় পাসের হার ৯৯ দশমিক ৮২ ভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরাবরের মতো এবারও ব্যাপক সাফল্য পেয়েছে ক্যাডেট কলেজগুলো। ১২টি ক্যাডেট কলেজ থেকে এ বছর মোট ৫৬০ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে একজন ছাড়া সবাই পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ৫৫৫ জন। চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ৪৪ জনের সবাই জিপিএ-৫ পেয়েছে। বোর্ডে এ প্রতিষ্ঠানের অবস্থান ১ নম্বরে।ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ৪৭ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। বোর্ডে অবস্থান প্রথম। মির্জাপুর ক্যাডেট কলেজের ৪৩ পরীক্ষার্থীর একজন ছাড়া সবাই জিপিএ-৫ পেয়েছে।রাজশাহী ক্যাডেট কলেজ থেকে ৪৩ জনের সবাই পেয়েছে জিপিএ-৫। বোর্ডে স্থান প্রথম। সিলেট ক্যাডেট কলেজ থেকে ৪৭ জনের মধ্যে ৪৬ জন পেয়েছে জিপিএ-৫।রংপুর ক্যাডেট থেকে ৪৮ জনের সবাই এবং বরিশাল ক্যাডেট থেকে ৪৬ জনের সবাই পেয়েছে জিপিএ-৫। দুটি প্রতিষ্ঠানই নিজ নিজ বোর্ডের প্রথম স্থানটি দখল করেছে। পাবনা ক্যাডেট থেকে ৪৯ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৭। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে ৪৯ জনের সবাই, কুমিল্লা ক্যাডেটের ৪৯ জনের সবাই ও ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৪৬ জনের সবাই পেয়েছে জিপিএ-৫। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে ৪৯ জনের সবাই পাস করেছে, ৪৮ জন পেয়েছে জিপিএ-৫। আইএসপিআর।