ক্যানসার প্রতিরোধে সচেতনতার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে নিবন্ধনকৃত ক্যানসার রোগীর সংখ্যা প্রায় ১৫ লাখের বেশি। প্রতিবছর এর সঙ্গে যোগ হচ্ছে দুই লাখ নতুন রোগী। ক্যানসার প্রতিরোধ ও রোগীদের সেবা দিতে সবাইকে এগিয়ে আসতে হবে।গতকাল শনিবার ‘ক্যানসার প্রতিরোধে সচেতনতা’ শীর্ষক শোভাযাত্রা বের করার আগে বক্তারা এ আহ্বান করেন। মোসাব্বির ক্যানসার কেয়ার সেন্টার ও এবি ব্যাংকের যৌথ উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।জাতীয় প্রেসক্লাব থেকে এ শোভাযাত্রার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। শোভাযাত্রাটি দোয়েল চত্বর হয়ে জাতীয় জাদুঘরে এসে শেষ হয়।