ক্যানসারে আক্রান্ত নারীর মৃত্যু ঠেকানো সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ক্যানসারে আক্রান্ত নারীদের ২৬ শতাংশ জরায়ুমুখ, ১৫ শতাংশ স্তন ও ২০ শতাংশ মুখগহ্বরের ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। অথচ ক্যানসারের প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে এবং চিকিৎসা নিলে এই মৃত্যু ঠেকানো সম্ভব।গতকাল বুধবার রাজধানীর বনানীর করাইল বস্তি এলাকায় নারীদের ক্যানসারের যাচাই ও প্রাথমিক চিকিৎসা কার্যক্রম উদ্বোধনকালে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এ কথা বলেন। বনানীর টিঅ্যান্ডটি কর্মচারী কল্যাণ সমিতি মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের সহায়তায় কর্মসূচিটি বাস্তবায়ন করছে এ কে খান হেলথ কেয়ার ট্রাস্ট নামের একটি সংগঠন।অনুষ্ঠানের প্রধান অতিথি পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) সমন্বয়ক ভ্যালেরি এ টেইলর বলেন, ক্যানসারের মতো অসংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। সুবিধাবঞ্চিত দরিদ্র নারীদের স্বাস্থ্যসেবা পাওয়ার বিষয়টি সরকারকে বিবেচনায় নিতে হবে। পরে বিশ্ব ক্যানসার ঘোষণার বাংলা অনুবাদের ওপর সই সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন ভ্যালেরি এ টেইলর।আয়োজকেরা জানায়, বস্তিবাসীদের ক্যানসার নিরাময়ে দুই বছর মেয়াদি একটি প্রকল্প বাস্তবায়ন করবে তারা। এর আওতায় নারীদের জরায়ুমুখ, স্তন, মুখগহ্বরের ক্যানসারের যাচাই ও প্রাথমিক চিকিৎসা করা হবে।