ক্যাম্পাস সম্প্রসারণ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন হল নির্মাণ, শিক্ষক ও পরিবহন-সংকট নিরসন, শিক্ষা-গবেষণা ও ছাত্রকল্যাণে পর্যাপ্ত বরাদ্দসহ ১২ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।গতকাল রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের ক্যানটিনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, এই বিশ্ববিদ্যালয় মাত্র ১১ দশমিক ১১ একর জমির ওপর দাঁড়িয়ে আছে। ক্যাম্পাসে আবাসনের ব্যবস্থা, নিজস্ব খেলার মাঠ বলতে কিছুই নেই।প্রায় ২১ হাজার শিক্ষার্থীকে পরিবহনসুবিধা দেওয়ার জন্য দ্বিতল বাস রয়েছে মাত্র আটটি।সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা।