ক্রিকেট তারকাদের পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচির চরের হাওয়া খাতুন প্রথমবার ঢাকা এসেছে। চরের ষোলশত জাংগালিয়া উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ে সে। ঢাকায় এসে জাতীয় ক্রিকেট তারকাদের হাত থেকে অভিনন্দনপত্র পেয়ে আনন্দে আত্মহারা সে। হাওয়ার পড়ালেখা চালিয়ে যাওয়া, বর্ষার সময় নৌকার ব্যবস্থা করে দেওয়া, স্কুলের পোশাক, পরীক্ষার ফি দেওয়া, ব্যাগ বা ছাতা দিয়ে সহায়তা করার কাজটি করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিড। রাজধানীর মোহাম্মদপুরের কিশলয় বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে গতকাল সোমবার এ সংস্থা আয়োজিত পড়াখেলা উৎ সবে যোগ দিতেই হাওয়ার মতো চরের ১৩ জন মেয়ে শিক্ষার্থীর ঢাকায় আসা। এই ১৩ জন এবং কিশলয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এ উৎ সবেই যোগ দেন বাংলাদেশ ক্রিকেট দলের তিনজন তারকা খেলোয়াড় শাহরিয়ার নাফীস, মাহমুদউল্লাহ ও জুনায়েদ সিদ্দিকী।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শিক্ষাবিষয়ক সহযোগী সংগঠন রুম টু রিড গতকাল সোমবার দিনব্যাপী এ উৎ সবের আয়োজন করে। সমাপনীপর্বে ক্রিকেট তারকাদের কাছে পেয়ে শিক্ষার্থী, প্রতিষ্ঠানের অধ্যক্ষ রহমত উল্লাহ এবংঅন্যান্যশিক্ষকরাও আনন্দে আত্মহারা হন। উৎ সবে আইসিসির যোগাযোগ কর্মকর্তা ক্রিস হার্সট উপস্থিত ছিলেন।ক্রিকেট তারকারা কিশলয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে খেলায় অংশ নেন। তাঁরা দিনব্যাপী পড়াভিত্তিক খেলা, সৃজনশীল রচনা ও আঁকাআঁকিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। সংক্ষিপ্ত বক্তব্যে শাহরিয়ার নাফীস শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়ার জন্য আহ্বান জানান।রুম টু রিডের দেশীয় পরিচালক জাকী হাসান জানান, আইসিসি ও রিলায়েন্স লাইফ ইনস্যুরেন্সের সহায়তায় বিশ্বকাপের প্রতিটি খেলায় ছক্কাপ্রতি ৪০ হাজার টাকা করে পাবে সংস্থা পরিচালিত স্কুলের শিক্ষার্থীরা।