ক্রিকেটার কুন্তল হত্যায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিমা-নের ক্রিকেটার কুন্তল চন্দ হত্যাকাণ্ডে জড়িত কাউকে গতকাল মঙ্গলবার পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই সাহাবুদ্দিন বলেন, ‘এই মামলায় আমরা তিনটি বিষয় সামনে রেখে তদন্ত করছি।’এদিকে গত সোমবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে কুন্তলের মরদেহ তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইল সদরে নেওয়া হয়। সেখানে গতকাল ভোরের দিকে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।কুন্তলের বড় ভাই কৌশিক চন্দ বলেন, ‘কারও সঙ্গে আমাদের শত্রুতা নেই। কে বা কারা, কেন এ ঘটনা ঘটাল, তা বুঝতে পারছি না।’গত সোমবার সকালে তুরাগ থানার ধউর এলাকার সড়কের পাশ থেকে কুন্তল চন্দের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর হাত শার্ট দিয়ে বাঁধা এবং মুখ ও নাকে রক্তাক্ত জখম ছিল। তাঁর মুঠোফোনটি পাওয়া যায়নি। তিনি গুলশানের কালাচাঁদপুরে একটি মেসে থাকতেন। ধামরাইয়ে বড় ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে রোববার রাত আটটার দিকে তিনি কালাচাঁদপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। সোমবার সকালে তাঁর লাশ পাওয়া যায়।