ক্রিকেটে ফাইনালে ইউল্যাব ও আইইউবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা দশম ইউল্যাব ফেয়ার প্লে কাপের ফাইনালে উঠেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ।
ইউল্যাবের মোহাম্মদপুরের নিজস্ব ক্রিকেট মাঠে গতকাল রোববার সেমিফাইনালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে নয়টায় সেমিফাইনালের প্রথম ম্যাচে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি দলের মুখোমুখি হয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) দল। ৭ উইকেটের ব্যবধানে জয় পায় আইইউবি। ম্যাচসেরা হন আইইউবি দলের রাফসান।
দুপুরের ম্যাচে ইউল্যাবের মুখোমুখি হয় স্টেট ইউনিভার্সিটি। স্টেট ইউনিভার্সিটির দলকে ৩৫ রানে হারিয়ে দেয় ইউল্যাব দল।