জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ে কয়েক দিনের মধ্যে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হবে। সংযোগ দেওয়া হবে উচ্চগতির ওয়াইফাইয়ের।গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ‘তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার’ শীর্ষক সেমিনারে উপাচার্য এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইনফরমেশন টেকনোলজি রিসার্চ অ্যান্ড রিসোর্স সেন্টার এবং হেকেপ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, তথ্যপ্রযুক্তিতে পেশা তৈরির জন্য শিক্ষার্থীদের নিজেদের তৈরি করতে হবে।সেমিনার শেষে বিশ্ববিদ্যালয়ের ওপেন সোর্স নেটওয়ার্ক উদ্বোধন করা হয়।মার্কেটিং বিভাগের আয়োজন: অধিবর্ষ দিবস বা লিপ ইয়ার ডে পালন উপলক্ষে গতকাল ক্যাম্পাসে শতাধিক পথশিশুকে নিয়ে কেক কাটা, টি-শার্ট উপহার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মার্কেটিং বিভাগ।