ক্ষতিগ্রস্ত রক্তনালির চিকিৎসা মিটফোর্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষতিগ্রস্ত রক্তনালির অস্ত্রোপচারের চিকিৎসা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে চালু হয়েছে। মিটফোর্ড হাসপাতালের রক্তনালি বিভাগের প্রধান কাজী আবুল আজাদ জানান, গতকাল শনিবার এখানে প্রথমবারের মতো ইলিয়াছ হোসেন নামে এক যুবকের ক্ষতিগ্রস্ত রক্তনালির অস্ত্রোপচার করা হয়।সন্ত্রাসী হামলা, দুর্ঘটনা বা অন্য কোনোভাবে কারও রক্তনালি ক্ষতিগ্রস্ত, ছিঁড়ে বা কেটে গেলে এর আগে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা ছিল কেবল জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটে।