ক্ষুদ্র টেলিযোগাযোগ ব্যবসায়ীদের কঠোর আন্দোলনের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র টেলিযোগাযোগ ব্যবসা পরিচালনায় সুষ্ঠু নীতিমালা প্রণয়ন, যত্রতত্র লোড সিম দেওয়া বন্ধ করে প্রকৃত ব্যবসায়ীদের (ট্রেড লাইসেন্স) ব্যবসার সুযোগ দেওয়াসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন লোড ব্যবসায়ী অ্যাসোসিয়েশন। অন্যথায় কঠোর কর্মসূচির হুমকি দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার সংগঠনের রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর কার্যালয়ে এক আলোচনা সভায় এসব দাবি জানানো হয়। অন্যতম দাবিগুলো হচ্ছে: নিবন্ধিত দোকান বা প্রতিষ্ঠান ছাড়া অন্যত্র মোবাইল সিম বেচা বন্ধ, রিচার্জ লোড-কার্ড-সিম কার্ডের কমিশন যৌক্তিক পর্যায়ে বাড়ানো, সিমের দাম ও কমিশনের বিদ্যমান বৈষম্য দূর, লোডের জন্য ব্যবহূত মোবাইল সেট বিনা মূল্যে দেওয়া, ব্যবসায়ীদের সহজ শর্তে ব্যাংকঋণের ব্যবস্থা এবং ব্যাংকের মাধ্যমে মোবাইল বিল দেওয়া বন্ধ করা। সভায় বক্তব্য দেন সংগঠনের প্রেসিডেন্ট মোজাম্মেল হোসেন, ভাইস প্রেসিডেন্ট এরশাদুর রহমান, যুগ্ম সম্পাদক জেনারেল এনামুল হাসান খান, পরিচালক মনির হোসেন চৌধুরী প্রমুখ।