কয়লাকে গ্যাসে রূপান্তর করে গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধ গ্যাসকূপ থেকে গ্যাস উত্তোলন এবং কয়লাকে গ্যাসে রূপান্তর করে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল মিরপুর এলাকায় পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে কমিটির নেতারা এ দাবি জানান। বক্তারা বন্ধ ১২টি গ্যাসকূপ চালু, বিদেশি কোম্পানির আওতাধীন গ্যাসক্ষেত্রগুলোতে অনুসন্ধান, গ্যাস-বিদ্যুতের লাইন মেরামত, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ সব কেন্দ্র মেরামত, ক্ষুদ্র বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দেশীয় উদ্যোক্তাদের সুযোগ দান এবং নতুন গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে জাতীয় সংস্থাগুলোকে সুযোগ দেওয়ার দাবি জানান।কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, বাবুল বিশ্বাস প্রমুখ কর্মসূচিতে অংশ নেন। বিজ্ঞপ্তি।