কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার তৈরি, বেশি দাম নেওয়া, ওজনে কম দেওয়াসহ নানা অপরাধে গতকাল সোমবার রাজধানীতে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ১০ লাখ ৭২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিএসটিআই: গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত নয়টি প্রতিষ্ঠানের দুই লাখ ২১ হাজার টাকা জরিমানা করে। এর মধ্যে খোলা ও নোংরা পরিবেশে ইফতারি সংরক্ষণের অপরাধে বেইলি রোডের গোল্ডেন ফুডের ১৫ হাজার, স্কাই লার্কের ২০ হাজার ও প্যারাডাইস অ্যান্ড জুস বারের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।সনদবিহীন দই উ ৎ পাদন ও বিক্রির অপরাধে বংশালের আনন্দ বেকারির এক লাখ, খোলা ও নোংরা পরিবেশে খাদ্য তৈরির অপরাধে কোতোয়ালির আল আরাফাত হোটেলের ৪০ হাজার ও বিসমিল্লাহ রেস্টুরেন্টের ২৮ হাজার এবং ওজনে কম দেওয়ার অপরাধে পলাশী বাজারের দেলোয়ারের মাছের দোকানের দুই হাজার ও চান মিয়ার মাছের দোকানের এক হাজার টাকা জরিমানা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর: রাজধানীর মৌচাক মার্কেট ও মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় অভিযান চালান অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রির অপরাধে মৌচাক এলাকার বিসমিল্লাহ জেনারেল স্টোরের পাঁচ হাজার টাকা, অপরিচ্ছন্ন পরিবেশে ইফতারি তৈরির অপরাধে কেন্টাকি জেনারেল স্টোরের ৫০ হাজার টাকা এবং বিভিন্ন পণ্যের মোড়কে খুচরা দাম না থাকায় স্বপ্না সুপার স্টোরের ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। বেশি দামে চিনি বিক্রির অপরাধে মোহাম্মদপুর কৃষি মার্কেটের তিতাস এন্টারপ্রাইজ থেকে জরিমানা আদায় করা হয় ৪০ হাজার টাকা।র‌্যাব: র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত নোংরা পরিবেশ, বেশি দামে পণ্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে পৃথক ঘটনায় মোহাম্মদপুর, শুক্রাবাদ, তালতলা, কদমতলী ও লালবাগের কয়েকটি প্রতিষ্ঠানকে মোট দুই লাখ এক হাজার টাকা জরিমানা এবং এক প্রতিষ্ঠানের মালিককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।