খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ আইন পাসের দাবি জাতীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ করে আইন পাসের দাবি জানিয়েছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা। এ ছাড়া বর্তমান গ্যাস ও বিদ্যুত্সংকট নিরসনে বিদেশি কোম্পানির ফেলে রাখা গ্যাস ব্লকগুলো অধিগ্রহণ করার জন্যও সরকারের কাছে দাবি জানান তাঁরা।গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘গ্যাস ও বিদ্যুত্সংকট সমাধানে জাতীয় কমিটির সাত দফা’ দাবি বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত জনসভায় নেতারা এ দাবি জানান। জাতীয় কমিটির প্রস্তাবিত খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ আইনের একটি খসড়া জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে উল্লেখ করে নেতারা বলেন, এ আইন পাস করে সরকার প্রমাণ করতে পারে, তারা দেশের সম্পদ রক্ষায় আন্তরিক।কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, অধ্যাপক এম এম আকাশ, আবদুস সাত্তার প্রমুখ।