খন্দকার সালাহ্উদ্দিন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খন্দকার সালাহ্উদ্দিন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দায়িত্ব নিয়েছেন। ২১ অক্টোবর এই দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।সালাহ্উদ্দিন ১৯৭৮ সালে বুয়েট থেকে স্নাতক (সম্মান) পাস করেন। ১৯৭৯ সালে তিনি বিসিএস (গণপূর্ত) ক্যাডারের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। প্রায় ৩৩ বছর তিনি গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি।