খাদ্যে ভেজালের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যদ্রব্যে ভেজাল মেশানোর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে আইন করার দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থা সিটিজেন রাইটস মুভমেন্ট। রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রাজধানীসহ সারা দেশে বিদ্যুৎ বিতরণে সমতা রক্ষারও দাবি জানিয়েছে সংগঠনটি।গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক নাগরিক সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে সিটিজেন রাইটস মুভমেন্ট সমাবেশের আয়োজন করে।সমাবেশে বক্তারা বলেন, ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যে জীবনবিধ্বংসী ক্ষতিকর সামগ্রী মিশিয়ে নীরব হত্যাকাণ্ড চালাচ্ছেন। তাঁরা নীরব গণহত্যার দায়ে অপরাধী। সাধারণ মানুষকে বাঁচাতে ভেজালের অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে আইন করা জরুরি।সমাবেশে বক্তারা রমজান মাসে লোডশেডিং কমাতে সব সরকারি অফিস ও কর্মকর্তাদের আবাসিক ভবনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখার আহ্বান জানান।সমাবেশে মফিজুল হক সরকার, তুসার রেহমান, শাহিদা নুর নাহার, ইনামূল হক প্রমুখ বক্তব্য দেন।