খাবার তৈরির আট প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটপাতে নোংরা পরিবেশে বরফ ভেঙে তৈরি করা হয় লাচ্ছি, ফালুদা ও লেবুর শরবত। ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার পুরান ঢাকার আদালতপাড়াসংলগ্ন জনসন রোডে অবস্থিত ‘বিউটি লাচ্ছি ও ফালুদা’য় গিয়ে এই পরিবেশ দেখেন। আদালত প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার অপরাধে একই এলাকার আরও ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত জনসন রোডের কালামস চিকেনকে ২০ হাজার, ওল্ড ঢাকা চায়নিজ রেস্টুরেন্টকে পাঁচ হাজার, গ্রিন প্যালেস চায়নিজ রেস্টুরেন্টকে ১০ হাজার, ঘরোয়াকে ২০ হাজার, মীম রেস্তোরাঁকে ১০ হাজার ও ইসলামিয়া হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।